শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানবপাচার বিষয়ে শিক্ষার্থীদের কোর্স থাকা বাঞ্চনীয়’

ড. কামাল উদ্দিন আহমেদ

এম এম লিংকন: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এজন্য শিক্ষকদের আগে প্রশিক্ষিত করতে হবে। আর এই প্রশিক্ষণের উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আমি আশা করি, এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা মানবপাচার ও অভিবাসী স্মাগলিং বিষয়ে তাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে মাদক এবং অপরাধ বিষয়ক জাতিসংঘের অফিস ((United Nations office on Drugs and crime- UNODC) এবং আইওএম এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে মানবপাচার এবং অভিবাসীদের স্মাগলিং বিষয়ক জাতীয় কর্মশালায় এ কথা বলেন তিনি।

ড. কামাল উদ্দিন আহমেদবলেন, মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন। দাসত্ব যৌন নিপীড়ন, অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদির উদ্দেশ্যে নারী, শিশুসহ অরক্ষিত জনগোষ্ঠীকে পাচার করা হয়। ১.২ মিলিয়ন শিশু প্রতি বছর পাচারের শিকার হয়। অনিরাপদ অভিবাসন মানব পাচারের অন্যতম কারণ। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন এবং অধ্যাপক ড. সীমা জামান, ডিন, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মানবপাচার ও অভিবাসী স্মাগলিং বিষয়ক শিক্ষকদের জন্য প্রস্তুতকৃত গাইড-এর মোড়ক উন্মোচন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়