শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে মানতে হবে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা

রমজানে মানতে হবে ট্রাফিক বিভাগের ১৫ নির্দেশনা

শহীদুল ইসলাম: আসন্ন মাহে রমজানে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানজট কমাতে ১৫ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনাগুলো দেয়। 

মাহে রমজান উপলক্ষে ডিএমপির নির্দেশনাসমূহ হলো- ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে কোনো বাসই সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠাতে পারবে না, যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন, সংশ্লিষ্ঠ বাসের প্রতিনিধিদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে, একই সাথে ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূর পাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াতে পারবে না, ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোন অযাচিত যানজটের সৃষ্টি না হয়।

অন্যদিকে ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে দেওয়া হয়েছে নির্দেশনা। দূরপাল্লার যানবাহনগুলোর অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে, আন্তঃজেলা পরিবহনের যাত্রীগণ বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে তাদের টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে, ঢাকা মহানগরী থেকে দূরপাল্লার রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না, বাসের সঙ্গে সংশ্লিষ্ট সকলে এ বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, বাসের ভিতর যাত্রীদের অপরিচিত কারো কাছ থেকে কিছু না খাওয়া, সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই যানবাহনে টিকিট বহন করতে হবে, যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবে, কোন যানবাহনেই ছাদের উপর অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না, যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নিবে না যেন বিঘ্ন ঘটে ও জীবনহানির সম্ভবনা থাকে।

এছাড়া সকালে অফিসে গমনকারী সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে, ইফতার সন্নিকটে বাসায় রওনা না দিয়ে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়াসহ স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিক্সা, সিএনজি, বাস ইত্যাদি বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে চলাচল করার কথা নির্দেশনায় বলা হয়েছে  ও সর্বশেষ নির্দেশনা অনুযায়ি টার্মিনালভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে।

এসআই/এসএ

  • সর্বশেষ