শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৯:৫৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে উচ্চশিক্ষার মাধ্যমে ইন্দো-বাংলা সম্পর্ক আরও দৃঢ় হবে: প্রণয় ভার্মা

মাজহার মিচেল: ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে শনিবার আয়োজিত ভারতীয় উচ্চশিক্ষা মিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ মন্তব্য করেছেন।

শিক্ষা মন্ত্রী দীপু মনি ও প্রণয় ভার্মা যৌথভাবে এ মেলার উদ্বোধন করেন।

হাইকমিশনার বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশের সঙ্গে তাদের গভীর-মূল অংশীদারিত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে।

হাইকমিশনার ভারতের বিশ্বব্যাপী স্বনামধন্য উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তোলার জন্য বাংলাদেশের আরও শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান।

শিক্ষা মন্ত্রী দীপু মনি ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর সমঝোতা বৃদ্ধিতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন স্থান থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ২০১৮ সালে স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামটি চালু করা হয়।

এমএম/এসবি২

  • সর্বশেষ