শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

গণস্বাস্থ্য কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

সাজিয়া আক্তার: স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্য সামনে রেখে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য

সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন।

১৭ই মার্চ ২০২৩ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগে সকালে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রাংগনে জাতীয় পতাকা উত্তলন করেন মেডিকেল কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ। এর পর শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকে পতাকা উত্তলন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রম এর সিনিয়র পরিচালক ডা. রেজাউল হক। দিনব্যাপী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার সকলের জন্য খোলা রাখা হয়। বঙ্গবন্ধুর জীবনী, বিভিন্ন ছবি হাসপাতালে আগত সকল রোগী, দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেয়া হয়।
এর পর দিনের দ্বিতীয় ভাগে বিকাল তিনটা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার শিশুদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশু রোগীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পাশাপাশি সকল বাচ্চাদের পুরস্কার প্রদান করা হয়। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি সকল রোগীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়া হয়।

অংশগ্রহণকারী সকল বাচ্চাদের নিয়ে একটি র‌্যালি হাসপাতালের প্রধান ফটক থেকে বঙ্গবন্ধু চত্বরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে। এর পর গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মাদ কবির সকল শিশুদের সাথে নিয়ে কেক কাটেন।

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির মআহমেদ এর নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্র, সিরাজগঞ্জ শাখায় মেডিক্যাল ক্যাম্প, বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের দেশব্যাপী অন্যান্য শাখা সমূহেও যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী উদযাপিত  হয়।

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়