শিরোনাম
◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

‌স্পোর্টস ডেস্ক : লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙেছে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে। এশিয়ান গেমসে নারী হকির পুল ‘এ’-তে পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লাল-সবুজের দল।

রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচের চিত্র পাল্টে দেয় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দল। পাঁচ মিনিট পর আবারও কনার গোল—২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তখন জয়ের সম্ভাবনাই জোরালো হয়ে উঠেছিল।

কিন্তু লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। শেষ কোয়ার্টারে আবারও হুয়াং ইউ-টিংয়ের আঘাত। তাঁর দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে।

advertisement

শেষদিকে প্রাণপণ চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের কাছে ১৩-০ গোলের বড় হার দিয়ে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১, দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে দলটি। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পাওয়া এক পয়েন্টই শেষ পর্যন্ত সান্ত্বনা হয়ে থাকল।

পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম হয়েছে বাংলাদেশ। চার ম্যাচেই হার। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে চীন।

  • সর্বশেষ