শিরোনাম
◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা 

প্রকাশিত : ২২ মে, ২০২২, ১০:২০ রাত
আপডেট : ২৩ মে, ২০২২, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ মে) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

এ হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদরের আহ্বায়ক কমিটির সদস্য মানছুরা আক্তার ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কর্মী আতিক মুর্শেদ। টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত আড্ডা দেন সেখানে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা অন্যান্য দিনের মতো আড্ডা দিচ্ছিলেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা পায়রা চত্বরের দিকে যাওয়ার সময় কিছু নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ না করেই টিএসসির বিভিন্ন জায়গায় পালিয়ে যান। 

পরে ছাত্রদলের কয়েকজন কর্মী সাংবাদিক সমিতির দিকে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলার শিকার হন তারা। হামলার পর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, স্ট্যাম্প নিয়ে টিএসসিতে জড়ো হন। ছাত্রদলের ওপর হামলার পক্ষে স্লোগান দেন তারা। 

প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থান করছিলেন। তবে ছাত্রদল পাল্টা কোনো হামলা করেনি।

ছাত্রদল নেত্রী মানছুরা আক্তার জানান, বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। টিএসসিতে বসে থাকা অবস্থায় তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে হামলা করে আমাকেও মেরেছে ওরা।

ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক আক্তার হোসেন জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের বেশ কিছু জন নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আতিক মোর্শেদ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেবো। খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়