শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ২২ মে, ২০২২, ১০:৫০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২২, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়লো সিগারেটের দাম 

বাড়লো সিগারেটের দাম 

ডেস্ক রিপোর্ট: [২] শনিবার নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সিগারেটে ১-২ টাকা বেড়েছে। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬ টাকা বিক্রি হচ্ছে। গোল্ডলিফ বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ১২ টাকায়।

[৩] আগে মার্লবোরো সিগারেট প্রতি পিস ১৫ টাকায় বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকায়।  এছাড়া রয়েল, ডার্বি, হলিউড ও লাকি স্ট্রাইকের প্রতি শলাকা বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ছয় টাকায়।

[৪] খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদা মতো সিগারেট মিলছে না। ডেলিভারি দেওয়া বন্ধ রয়েছে সিগারেট। মিরপুর-৬০ ফিটে বারেক মোল্লা মোড়ে সিগারেট বিক্রি করেন রবিউল ইসলাম রুবেল। তিনি বলেন, সিগারেটের সংকট চলছে। হঠাৎ করেই কমে গেছে সরবরাহ। আমার দোকানে প্রতিদিন চার হাজার টাকার সিগারেট বিক্রি হয়। অথচ আমাকে মাত্র দেড় হাজার টাকার সিগারেট দিয়েছে তাও আবার বাড়তি দামে।

[৫] এদিকে বাজেটের আগে সিগারেটের দাম বাড়াতে ক্ষুব্ধ ধূমপায়ীরা। সিগারেটের এক ভোক্তা আতাউর রহমান বলেন, বাজেটের পর সিগারেটের দাম বাড়বেই, এটা সবার জানা। এজন্য ইচ্ছা করেই সংকট তৈরি করা হচ্ছে। সয়াবিনের মতো সিগারেটেও সিন্ডিকেটের শিকার।

[৬] তবে সিগারেট সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, তারা নিয়মিত সিগারেট সরবরাহ করছেন। বাজেটের পর বাড়তি দাম পাওয়া যাবে এই আশায় সিগারেট লুকিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা। তারাই বাজারে তৈরি করছেন কৃত্রিম সংকট।

[৭] আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাবনা তৈরি হয়েছে। নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়