শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধাশ্রমের পরিবর্তে শান্তি নিবাস স্থাপনের পরিকল্পনা সমাজকল্যাণ মন্ত্রীর

সংসদ

মনিরুল ইসলাম: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জাতীয় সংসদে জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সকল জেলায় বৃদ্ধাশ্রম নামের পরিবর্তে একটি করে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপনের পরিকল্পনা রয়েছে। 

তিনি জানিয়েছেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। যে প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদ।

লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, চলতি ২০২৩ সালের জুন মাসের মধ্যে ৮টি সরকারি শিশু পরিবারের মধ্যে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন করা হবে। এ প্রকল্পের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় একটি করে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপন করা হবে।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ওই শান্তি নিবাসগুলো হচ্ছে, শান্তি নিবাস (প্রবীণা), শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টুংঙ্গিপাড়া, গোপালগঞ্জ; শান্তি নিবাস (প্রবীণা), সরকারি শিশু পরিবার, লালমনিরহাট সদর, লালমনিরহাট; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ; শান্তি নিবাস (প্রমীলা), সরকারি শিশু পরিবার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, শান্তি নিবাস (প্রবীণা), সরকারি শিশু পরিবার, মাইজদী, নোয়াখালী; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, বায়া, রাজশাহী; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, মহেশ্বরপাশা, খুলনা এবং শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, সাগরদী, বরিশাল।

এমআই/এনএইচ

  • সর্বশেষ