শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০১:৫৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, ট্রাকচালকসহ আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন (২০) এক তরুণীকে নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে হাসান (১৮), একই উপজেলার নামুজা গ্রামের পলাশ প্রামাণিকের ছেলে রাজিব (২০), শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার ময়েন উদ্দিনের ছেলে মোস্তফা হানিফ মিজানুর (২১) এবং চাদিনা দক্ষিণপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সোহেল শেখ (৩২)। তাদের মধ্যে একজন ট্রাকচালক ও তিনজন সহকারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত ওই তরুণী দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভাসমান অবস্থায় ঘুরে বেড়ান এবং খোলা জায়গায় রাতযাপন করেন। মঙ্গলবার গভীর রাতে বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক নিয়ে স্থলবন্দরে অবস্থান করছিলেন আটক ব্যক্তি চারজন। এ সময় তারা একটি পরিত্যক্ত দোকানঘরের সামনে একা থাকা তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দ্রুত গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়নের এক গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ