শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪১ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩

রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। থানার সামনে ককটেল বিস্ফোরণের এই ঘটনায় পুলিশসহ অন্তত তিনজন আহত হয়েছেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ককটেল বিস্ফোরণে আহত মঞ্জুরুল হক নামে এক পথচারী বলেন, আমরা থানার সামনেই ছিলাম। হঠাৎ মোটরসাইকেলযোগে দুজন লোক থানার সামনে পরপর ৩টি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো বিস্ফোরিত হয়ে আমার পায়ে লাগে। আমি, থানার এসআই ও আরো একজন আহত হয়েছি। তবে বেশি গুরুতর না।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, কে বা কারা হঠাৎ করে এসে থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমরা আশেপাশে খোঁজ খবর নিচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়