শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির

এক সাক্ষাতকারে মার্কিন ওই সংবাদমাধ্যমটিকে মামদানি বলেন, আমি বলেছি যে এটা এমন শহর যা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি নিউইয়র্ক সিটি সকল আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে চায়। এখানে বলে রাখা ভালো যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আইসিসি’র বিপক্ষে অবস্থান নিয়েছে। 

নিউইয়র্ক সিটিতে প্রবেশ করলেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে অবশ্যই সম্মান করা উচিত। এ খবর দিয়েছে ফক্স নিউজ। 

সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক মামদানিকে বলেন, আপনার মনে রাখা উচিত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে কোনো চুক্তিতে সই করেনি। মামদানি বলেন, আমি বিশ্বাস করি আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা উচিত এবং আমরা আমাদের সামনে থাকা সকল আইন মেনেই এটা করব। 

সাংবাদিক তাকে প্রশ্ন করেন, নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ কি আপনার এই পদক্ষেপ অনুমোদন করবেন। মামদানি বলেন, আমি আপনাকে বলতে পারি যে আমার সামনে থাকা আইনগুলোই আমি ব্যবহার করবো, নতুন করে কিছু করব না। 

ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়