শিরোনাম
◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২২, ০১:৪১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২২, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশের বন্দি বিনিময়ের যত ঘটনা

মহসীন কবির: [২] বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে আনা হয় প্রথম বন্দী বাদল ফারাজিকে। ২০১৮ সালের ৭ জুলাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়। বাদল ফারাজি ভারতের জেলে ছিলেন টানা ১০ বছর। ২০০৮ সালের ১৩ জুলাই, বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে ঢোকার আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

[৩] ভারতের আসামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা-র নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত দেয় ১৮ বছর পর৷ তার দুই সহযোগী বাবুল শর্মা এবং লক্ষ্মী প্রসাদকেও ফেরত দেয়া হয়৷ ২০০৭ সালে সাজার মেয়াদ শেষ হওয়ার পর, নিজেরাই তারা দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন ৷ ২০১৫ সালের ১১ নভেম্বর ফিরিয়ে আনা হয়। 

[৪] অন্যদিকে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার পর, সেখানে আটক হন গত বছরের ১৪ জুন ৷ তাকে ভারতের আদালত বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় ৷ ২০১৫ সালে ১২ নভেম্বর দেশে ফিরিয়ে আনা হয়। 

[৫] এই দুই বন্দিকে ফেরত দেয়ার ঘটনা বাংলাদেশ ও ভারতের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়৷ এরইমধ্যে আশা জেগেছে যে, দুই দেশে পালিয়ে থাকা এই দুই দেশের অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার এবং হস্তান্তরে গতি আসবে ৷ 

[৬] এদিকে শনিবার (১৪ মে) ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি’র রুদ্ধশ্বাস অভিযানে ৬ সহযোগীসহ গ্রেফতার হন প্রশান্ত কুমার হালদার। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে আটক করা হয় তাকে। অ্যাটর্নি জেনারেল বললেন, পিকে হালদারকে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  দুদকের আইনজীবী বললেন, অর্থ-লোপাটের প্রমাণ থাকায় পিকে হালদারকে ফিরিয়ে আনতে সমস্যা হবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়