শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১৪ মে, ২০২২, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ জুন খুলছে পদ্মা সেতু?

পদ্মা সেতু

আনিস তপন: [২] যান চলাচলের জন্য আগামী মাসেই পদ্মা সেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

[৩] শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু খুলে দেয়া হবে।

[৪] এ বিষয়ে জানতে চাইলে শনিবার সন্ধায় টেলিফোনে সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এই প্রতিবেদককে জানান, পদ্মা সেতু খুলে দেয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। জুনের ৩০ তারিখের মধ্যে এই সেতু খুলে দেয়া হবে এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য সময় দিলে সেদিন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হবে।

[৫] অবশ্য সড়ক ও রেল পথ একই দিন উদ্বোধনের লক্ষ্য থাকলেও এদিন রেল যোগযোগা চালু করা সম্ভব হচ্ছে না। কারণ আগামী জুলাই মাসে লোয়ার ডেক বা সেতুর নিচের অংশ রেল লাইন স্থাপন কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কারণ কারিগরি সমস্যা সংক্রান্ত সমস্যা থাকায় এখনই তা রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা যায়নি।

[৬] এ প্রসঙ্গে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, সময় চেয়েছি, প্রধানমন্ত্রী সম্মতি দিলে সেদিন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়