শিরোনাম
◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

প্রকাশিত : ১৩ মে, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

তাপসী রাবেয়া: [২] পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ কমিটির তৃতীয় বৈঠকে এই সন্তোষ প্রকাশ করা হয়। শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

[৩] বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুকে প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে নিয়োজিত ভারতীয় বিশেষজ্ঞরা যে সেবা দিচ্ছেন তার জন্য বাংলাদেশের পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উভয় পক্ষই ক্যান্সার নিরাময়, পারমাণবিক ওষুধ এবং খাদ্য সংরক্ষণের মতো ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির সামাজিক প্রয়োগে সহযোগিতার জন্য তাদের ইচ্ছার কথা জানিয়েছে।

[৪] বৈঠকে স্বাস্থ্য, কৃষি, জল বিশুদ্ধকরণ এবং সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পারমাণবিক শক্তি প্রয়োগের শান্তিপূর্ণ ব্যবহারে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

[৫] ১১-১২ মে ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিসিএনইপি'র উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রণজিৎ কুমার। আর বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়