শিরোনাম
◈ দুবাই কারাগারে বেনজীর: বাংলাদেশে ফেরাতে রাজি, প্রত্যর্পণের আগে সরকারের কাছে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ◈ প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন ◈ বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়লেন না ট্রাম্প, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি ◈ শ্রম খাতে সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-আইএলও ◈ এনজোর লাল কার্ডই কি আর্জেন্টিনার হা‌রের কারণ?  ◈ কও‌মি ধারার ক‌য়েক‌টি রাজ‌নৈ‌তিক দলের জামায়াত জোট থেকে বের হ‌য়ে হেফাজতে ইসলামে একজোট হওয়ার চেষ্টা ◈ তোমরা শেষ পর্যন্ত লড়াই ক‌রে‌ছো, তোমা‌দের ধন‌্যবাদ, হারের পরও মেসিদের পাশে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ◈ কুমিল্লায় মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ সাঁড়াশি অভিযানেও অধরা ডেভিড ইমন, কোথায় আছেন তিনি? ◈ ভারত এবার ইংল্যান্ডের কা‌ছে ওয়ানডে সি‌রিজ হার‌লো 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের রাইজিং সান সন্মাননা পেলেন ডাক্তার এখলাছুর রহমান

সন্মাননা গ্রহণ করছেন ডাক্তার মোঃ এখলাসুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক: জাপানি নাগরিকদের সহায়তা করা এবং চিকিৎসা ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য জাপানের ‘দি অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেস’ সন্মাননায় ভূষিত হয়েছেন ডাক্তার মোঃ এখলাসুর রহমান। 

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বৃহস্পতিবার তার বাস ভবনে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের তরফে এ সন্মাননা ডাক্তার মোঃ এখলাসুর রহমানের হাতে তুলে দেন।

ঢাকায় জাপান দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, এখলাসুর রহমান ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক। তিনি ১৪ তম বাংলাদেশী এবং প্রথম বাংলাদেশী ডাক্তার হিসাবে জাপান সরকারের কাছ থেকে সম্মাননা লাভ করেন।

সন্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে জাপানি নাগরিকদের জাপানি মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান এবং চিকিৎসা ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য এখলাসুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৯৬ সালে ইয়ামাগাটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনে এবং জাপানের ইয়ামাগাটা সাইসেইকাই হাসপাতালে একজন ক্লিনিক্যাল ফেলো হিসেবে কাজ করেন।

ড. রহমান ১৯৯৭ সালে ঢাকায় তার নিজস্ব হাসপাতাল খোলেন যাতে জাপানি ভাষায় দক্ষতার সাথে জাপানি-মানের চিকিৎসা প্রদান করা যায়। যা জাপানি সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। জাপানি ও বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে বিনিময় কর্মসূচির পাশাপাশি তরুণ বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নতি এবং ক্লিনিক্যাল স্টাফদের ক্ষমতায়নেও অবদান রেখেছেন।

ইয়ামাগাটা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে জাপানের একজন নিবন্ধিত নার্স কোবায়াশী রেইকোকে বাংলাদেশে জাপানি সম্প্রদায়ের প্রতি সমর্থন এবং বাংলাদেশে জাপানের নার্সিং অনুশীলনের প্রসারের প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূত ইতো তাকে ‘দ্য কম্যান্ডেশনস অফ অ্যাম্বাসেডর’ প্রদান করেন। এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়