শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোশি কুনিও হত্যা: ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত চেয়ে আপিল

মহসীন কবির: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় আসামি ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্ট এ মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির মধ্যে চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর একজনকে খালাস দেন।

বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয়েছিল। ১৯ সেপ্টেম্বর শুনানি শেষে ২১ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। ডিবিসি টিভি ও চ্যানেল২৪

  • সর্বশেষ