শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনের শেনজেন ভিসার সিদ্ধান্তে আসছে নতুন পরিবর্তন

আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত দেবে না। এরপর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।   

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস। 

সুইডেন দূতাবাস জানিয়েছে, তবে এ পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না। 

আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে। 

শেনজেন ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ