শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির ভাবনা, জানুয়ারি-জুনের প্রস্তাব বিবেচনায়: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাস্তবতা বিবেচনায় জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসি। এ ক্ষেত্রে যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইসির ভাবনা জানতে চাইলে সচিব বলেন, এখনো পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন, ১৭ সেপ্টেম্বর একটি আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের মতামত দেওয়া হয়েছে, সময়সূচির বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের সম্মানিত সহকর্মীরাও বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। কাজেই ওই প্রস্তাবের ওপর ভিত্তি করে এখনই আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারি না।

ইসি সচিব বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় জানুয়ারি থেকে জুনের কথা বলেছেন। ভালো একটা রেফারেন্স তো পাওয়া গেলই। রেফারেন্স পাওয়া গেলে সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাব। যেহেতু আজকে এ বিষয়ে কথা বলছেন, ইটস টু আর্লি ফর মি টু কমেন্ট। তবে আমার মনে হয়, বিষয়টি কমিশনে আমি জানাব এবং আপনাদের দেওয়া রেফারেন্স হিসেবেই জানাব।

advertisement

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। নির্বাচনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ইসি সচিব আখতার হোসেন বলেন, যেকোনো একটি নির্বাচন ব্যবস্থাপনায় সুস্থতা ও সুষ্ঠুতা সবাই চায়। যেকোনো প্রেক্ষাপটে সবাই সেটাই চাইবে। এটাই তো কথা। আমরা ১২ ফেব্রুয়ারি একটি ভালো সংসদ নির্বাচন করেছি। সেটিই তো আমাদের প্রত্যাশার জায়গা তৈরি করেছে। তাহলে আমরা প্রত্যাশার জায়গাটা সেখান থেকে আরও ওপরে নেব, নাকি নিচে নামাব? আমরা অবশ্যই ওপরে নেব।

ইসি সচিব বলেন, যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়টির ব্যাপ্তি অনেক। আমি বলছি, প্রয়োজনীয় যেটা যেখানে দরকার, সেখানে সেই প্রয়োজনীয় ব্যবস্থাই নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কত দূর—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রস্তুতির সংজ্ঞাটা আগে বুঝতে হবে। ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় উপাত্ত ও উপকরণগুলো কী কী, সেগুলোও বিবেচনায় নিতে হবে।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা আছে। ভোটের জন্য উপকরণ আছে, ভোটকেন্দ্রও আছে। এখন আমাদের স্থানীয় বাস্তবতাগুলো বুঝে নিতে হবে।

স্থানীয় বাস্তবতার বিষয়টি ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, স্থানীয় বাস্তবতাগুলো কী? এসএসসি পরীক্ষা, রোজা, বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি থাকে-এগুলোসহ আরও অনেক বিষয় রয়েছে। এগুলো বিবেচনায় নিয়ে আমরা একটি সুষ্ঠু সমাধানে আসব, ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ