শিরোনাম
◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি পদ নিয়ে চাপে ফেরদৌস আহমেদ মিষ্টি, কঠোর অবস্থানে বিএনপি

বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন এমন আলোচনা জোরালো হয়েছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরকারের একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়েও আলোচনা হয়েছে বলে সূত্রগুলোর দাবি।

বুধবার সরকারের একাধিক সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকদের নির্দেশনা মহানগর বিএনপির অন্যতম শীর্ষ এক নেতার মাধ্যমে ফেরদৌস আহমেদ মিষ্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই নেতা বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে ফেরদৌস আহমেদ মিষ্টির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

advertisement

সাম্প্রতিক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা এবং এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই মিষ্টির এমপি পদ থেকে সরে দাঁড়ানোর আলোচনা সামনে এল।

এদিকে রাজধানীর উত্তর অংশে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিএনপির সাংগঠনিক পর্যায়েও পরিবর্তন এসেছে। আজ ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই দিনে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়েও কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ অবস্থায় ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের আলোচনা বিএনপির চলমান সাংগঠনিক সিদ্ধান্তগুলোর সঙ্গে নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে তিনি কবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, কিংবা শেষ পর্যন্ত পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।

সূত্র : ঢাকা টাইমস 

  • সর্বশেষ