শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠি পাওয়ার বিষয়টি কয়েকটি ব্যাংক নিশ্চিত করেছে বলে জানিয়েছে জাতীয় দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’।

চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য নথিভুক্ত করে চিঠি পাওয়ার পরবর্তী আধা ঘণ্টার মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি এর জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ করেন। তবে একই লাইভে সালমান জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেননি।

অন্যদিকে পুলিশ সালমানের চাঁদাবাজির অভিযোগ নাকচ করে জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমানের স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্য ছিল না। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

 

  • সর্বশেষ