শিরোনাম
◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ

দেশের প্রথম পারমাণবিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ শেষ হওয়ায় বিশ্ব পারমাণবিক পরিবারে আনুষ্ঠানিকভাবে নাম লেখালো বাংলাদেশ।

রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ' (আইএফওয়াই-২০২৬)-এর এক আন্তর্জাতিক প্লেনারি সেশনে এই ঐতিহাসিক মাইলফলকের তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন 'রোসাটম'-এর যোগাযোগ বিভাগের পরিচালক আন্দ্রে তিমোনভ জানান, বাংলাদেশি অংশীদারদের সাথে মিলে প্রথম পাওয়ার ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে এবং চলতি গ্রীষ্মেই এর কমিশনিং শুরু হয়েছে।

তিমোনভ বলেন, এটি কেবল একটি বিদ্যুৎকেন্দ্র নয়, বরং বাংলাদেশের দ্রুত প্রযুক্তিক উন্নয়ন ও জাতীয় গর্বের এক উজ্জ্বল প্রতীক।

তিনি আরও উল্লেখ করেন, সোভিয়েত আমলে দেখা সেই পারমাণবিক স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে, যা দেশের জ্বালানি ঘাটতি মেটাতে ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১১ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই উৎসবে ১৯১টি দেশের ১০ হাজার প্রতিনিধি অংশ নেন, যেখানে বাংলাদেশের প্রায় ৯০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন।

  • সর্বশেষ