শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর মাঝ আকাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

তুচ্ছ বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা থেকে সরাসরি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। মাঝ আকাশে যাত্রীদের এমন ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বিস্তারিত জানিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, 'ফ্লাইটটি বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি নজর কাড়লে কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে যান এবং মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি একে অপরের ওপর চড়াও হয়ে উত্যক্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মারামারি শুরু হলে ধস্তাধস্তির কারণে এক যাত্রীর পরনের টি-শার্ট ছিঁড়ে যায়।

পরিস্থিতি অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত হয়ে উঠলে উড়োজাহাজে থাকা কেবিন ক্রুর সদস্য এবং অন্যান্য সহযাত্রীরা দ্রুত এগিয়ে এসে হস্তক্ষেপ করেন। পরে তাদের আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।

  • সর্বশেষ