শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতিসংঘে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

মনিরুল ইসলাম: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এ সফরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের সফর তুলনামূলক ছোট রাখা হয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অধিবেশনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement

জাতিসংঘের এই অধিবেশন বিশ্বনেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংঘাত ও মানবিক সংকটসহ নানা ইস্যুতে আলোচনা হয়। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হচ্ছে আস্থা পুনর্গঠন ও বৈশ্বিক পরিবর্তন ব্যবস্থাপনা। 

প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

বাংলাদেশ আয়োজিত একাধিক সাইড ইভেন্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী, যেখানে রোহিঙ্গা সংকটসহ মানবিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জোরদার এবং টেকসই সমাধান খোঁজাই এসব আলোচনার মূল লক্ষ্য।

সফরসূচিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টিও রয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের অধীনে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সফর। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক ইস্যুতে সক্রিয় ভূমিকা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সব মিলিয়ে, সংক্ষিপ্ত হলেও এবারের নিউইয়র্ক সফরকে বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকা তুলনামূলক ছোট রাখা হচ্ছে।

  • সর্বশেষ