শিরোনাম
◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কূটনৈতিক টানাপড়েন: পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ডেস্ক রি‌পোর্ট: ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার ইস্যু। ভারত তাকে অনুমোদন দেয়নি। ফলে এরই মধ্যে টানাপড়েনের সম্পর্কে এই ইস্যু আরেকটি জটিলতা সৃষ্টি করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ঢাকার মনোনীত প্রার্থীকে এখনও অনুমোদন দেয়নি ভারত। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক যখন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এটি সেই সম্পর্কে নতুন করে দেখা দেয়া আরেকটি জটিলতা।

বাংলাদেশ তার পরবর্তী হাইকমিশনার হিসেবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে পাঠাতে চায়। তবে তাকে নিয়োগ দেওয়ার আগে ভারতের কাছ থেকে ‘অ্যাগ্রিমো’ নিতে হবে। অর্থাৎ, স্বাগতিক দেশ হিসেবে ভারতকে আনুষ্ঠানিকভাবে ওই নিয়োগে সম্মতি দিতে হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। --- সূত্র, এমজ‌মিন

advertisement

উল্লেখ্য, সিয়াম একজন পেশাদার কূটনীতিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছর তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তবে ভারতের অনুমোদন ছাড়া নয়াদিল্লিতে নতুন দায়িত্বে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে পারবে না ঢাকা।

এর মধ্যে সময়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহর মেয়াদ শেষ হওয়ার পথে। অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব নেবেন তিনি। ফলে নয়াদিল্লিতে তার জায়গায় নতুন হাইকমিশনার নিয়োগ করা প্রয়োজন এবং সেটি দ্রুতই করতে হবে।

advertisement

কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো দেশ নিজের পছন্দের রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে অন্য দেশে সরাসরি নিয়োগ দিতে পারে না। 

যে দেশে তাকে পাঠানো হবে, সেই দেশকে আগে তার নিয়োগ অনুমোদন করতে হয়। তবে বিষয়টি হলো, স্বাগতিক দেশ কোনো প্রার্থীকে অনুমোদন না করলে এর কারণ জানানো বাধ্যতামূলক নয়। এমনকি কোনো দেশ চাইলে এ বিষয়ে নীরবও থাকতে পারে। বেশির ভাগ দেশই পুরো প্রক্রিয়াটি নীরবে সম্পন্ন করে। কারণ কোনো ব্যক্তিগত কূটনৈতিক জটিলতা প্রকাশ্যে এনে দুই দেশের মধ্যে নতুন বিরোধ তৈরি করতে চায় না কেউই।

advertisement

সুতরাং কারও নিয়োগের অনুমোদন না দেয়া মানেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা নয়। কিন্তু বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান অন্যান্য ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির এই নীরবতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে মোড় পরিবর্তনের আশা তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই আশাবাদ দ্রুতই ম্লান হয়ে গেছে। আগস্টে তারেক রহমানের নয়াদিল্লি সফরে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়। এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস নেতাদের সম্মেলনে যোগ দেয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তিনিও সেই সম্মেলনে যোগ দেননি। তার পরিবর্তে বাংলাদেশ থেকেও কাউকে পাঠানো হয়নি।

এমনকি দিল্লিতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বর্তমান হাইকমিশনার হামিদুল্লাহও ওই সম্মেলনে উপস্থিত ছিলেন না। এর সঙ্গে যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

তবে দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্থবির হয়ে যায়নি। শীর্ষ রাজনৈতিক পর্যায়ে টানাপড়েন থাকলেও নিচের স্তরে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহেই দুই দেশের কর্মকর্তারা ঢাকায় বৈঠক করেছেন। দুই দিনব্যাপী ওই বৈঠকে রেল যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সীমান্তপারের ট্রেন চলাচলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মকর্তারা। গত সাত মাসের মতো সময়ে দুই দেশের বেশ কয়েকটি কারিগরি ওয়ার্কিং গ্রুপও আবার সক্রিয় হয়েছে এবং কাজ শুরু করেছে। এ থেকে বোঝা যায়, রাজনৈতিক পর্যায়ে যা-ই ঘটুক না কেন, দুই সরকারই দৈনন্দিন সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো সচল রাখতে আগ্রহী।

  • সর্বশেষ