শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক: স্বচ্ছতা, জবাবদিহিতা ও মতপ্রকাশের স্বাধীনতায় জোর

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আমানউল্লাহ আমান, এমপি’র সভাপতিত্বে আজ  জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সদস্যরা মত দেন, অতীতের দীর্ঘ সময়ের নানা সীমাবদ্ধতা ও গ্লানি কাটিয়ে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

advertisement

বৈঠকে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করা হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রবণতা থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন কমিটির সদস্যরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

advertisement

বৈঠকে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার এবং জাতীয় প্রেস ক্লাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার, মেরামত এবং অডিটোরিয়াম আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।

advertisement

বৈঠকে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ