শিরোনাম
◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ◈ ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ‌গ্রেপ্তার আরও ৪০ ◈ গত ২৪ ঘণ্টায়  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেছেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। কিন্তু গত ২ বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি।

advertisement

আজ রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

advertisement

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, 'এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।'

এর আগে, তিনি সাতক্ষীরার বিচারকদের সাথে এক মতবিনিময় সভা করেন। বিচার বিভাগকে আরও গতিশীল করতে তিনি বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দান এবং মামলার জট কমানোর আশ্বাস দেন।

advertisement

আইনশৃঙ্খলা, মাদক, দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।

 

  • সর্বশেষ