মনিরুল ইসলাম : রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতেও এ সহায়তা দেওয়া হয়েছে, যা ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের পরিবেশকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এতে ঢাকা-১৭ আসনের আওতাভুক্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুদানের অংশ হিসেবে এলাকার ২৮টি মসজিদকে প্রতিটিতে ২ লাখ ৪৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহায়তা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।