শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২২ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন, প্রধানমন্ত্রী সভাপতি

প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১৯ সদস্যের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবগঠিত এই জাতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, ভূমি মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
পার্বত্য সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রীপার্বত্য সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
 
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টাকে কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে। সদস্য সচিবের পাশাপাশি কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এনএসআই মহাপরিচালক এবং ডিজিএফআই মহাপরিচালক। ডিজিএফআই এই কমিটির সচিবালয়ের দায়িত্ব পালন করবে।

কার্যপরিধি ও ক্ষমতা
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করা। এছাড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যপরিধি নির্ধারণ এবং জাতীয় কর্মকৌশল চূড়ান্তকরণ ও বাস্তবায়নের ব্যবস্থা নেবে এই কমিটি। প্রয়োজনে কমিটি যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

জারীকৃত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ