শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৯ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লংমার্চে নয়, পরিকল্পনায় সমাধান : সংসদে প্রধানমন্ত্রী 

মনিরুল ইসলাম : গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজনৈতিক কর্মসূচি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও ধৈর্যের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, লংমার্চ দিয়ে এ ধরনের জটিল সংকটের সমাধান সম্ভব নয়; বরং এতে জনগণের দুর্ভোগ বাড়ে। সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে এবং সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার  ১০ সেপ্টেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত হলেও এই অধিবেশনে দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। সংসদকে দেশের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি সরকার ও বিরোধী দলের যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন।

রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, গত নির্বাচনে জনগণের রায়ের ভিত্তিতে সরকার দায়িত্ব নিয়েছে এবং প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী শাসনামলে জ্বালানি, ব্যাংকিং ও শিল্প খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যা মোকাবিলায় সরকার পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে।

সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধানে অবহেলা, আমদানিনির্ভরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে। এর সঙ্গে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনার বিষয়টি যুক্ত হয়ে সংকটকে তীব্র করেছে।

এ প্রেক্ষাপটে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, জনগণের দুর্ভোগকে পুঁজি করে উত্তেজনা সৃষ্টি করা দায়িত্বশীল আচরণ নয়। “লংমার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধান হতো, সরকারই সবার আগে সেই কর্মসূচি নিত”—বলেন তিনি।

সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানে নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

অতীতের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি অতীতেও বিভিন্ন সংকট সফলভাবে মোকাবিলা করেছে এবং বর্তমান সরকারও একইভাবে চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবে। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ