শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ২,৮২০ প্রশ্নের জবাব ১,৬৯৩

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মোট নয়টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কাছে করা প্রশ্নের তুলনায় উত্তরদানের হার ছিল উল্লেখযোগ্যভাবে কম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার অধিবেশন সমাপ্তির সময় দেয়া বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর কাছে উত্তরদানের জন্য ১৪৪টি প্রশ্নের নোটিশ দেয়া হলেও উত্তর দেয়া হয়েছে মাত্র ১৫টির। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে পাঠানো ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাছে পাঠানো ২ হাজার ৮২০টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৯৩টির জবাব দেয়া হয়েছে।

গত ২৭ আগস্ট শুরু হওয়া এ অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনে ছয়টি বিল উত্থাপনের পাশাপাশি ছয়টিই পাস করা হয়। একই সময়ে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে এবং একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

সংসদীয় কার্যপ্রণালির আওতায় বিভিন্ন বিধিতে সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেন। এর মধ্যে ৬৮ বিধিতে সাতটি নোটিশের মধ্যে দুটি গ্রহণ করে আলোচনা করা হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিশের একটি এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়।

সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপসহ সকল সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার, সভাপতিমণ্ডলী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সরকারি দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

গণমাধ্যমের ভূমিকাও প্রশংসার সঙ্গে উল্লেখ করে স্পিকার জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের ধন্যবাদ জানান।

শেষে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর আদেশ পাঠ করা হয়। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী ১০ সেপ্টেম্বর বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ