শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শিমুল বিশ্বাস

জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। কমিটিতে পদাধিকারবলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন। 

কমিটির বাকি সদস্যরা হলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সংসদ সদস্য মিসেস সাজিদা সামাদ।

অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক।  তিনি পাবনা-৫ আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। তিনি একাধারে রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। ২০০৪ সালে বাংলাদেশ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর অলাভজনক প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন তিনি।

  • সর্বশেষ