শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিআর আন্দোলনের ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজনের দাবিতে আন্দোলনের জেরে সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার।

গত ২ সেপ্টেম্বর এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিবের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এনবিআরের ওয়েবসাইটেও ২ সেপ্টেম্বরের বিভিন্ন প্রজ্ঞাপন প্রকাশের তথ্য রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে আন্দোলনের কারণে শাস্তিপ্রাপ্ত ২১ কর্মকর্তার ওপর আরোপিত লঘুদণ্ড মওকুফের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ