শিরোনাম
◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন

ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ প্রদান করলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।

হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত কোনো কাজের জন্য অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া উচিত নয়। ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত আবেদন প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে ভারতীয় হাইকমিশন।

  • সর্বশেষ