সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’।
এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এবার তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। তিনি ওই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।