শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং এর অর্থায়ন নিয়ে হিসাব-কিতাব করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত ওই সাক্ষাৎকারে সরকারি কোষাগারে অর্থ সংকটের মধ্যে নতুন বেতন কাঠামো এবং বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’

দুই ধাপে বেতন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব–কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্ব স্পেসটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না।’

Advertisement

রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেখুন, আমাদের কর–জিডিপি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমরা যে উদ্যোগ নিয়েছি, আশা করছি কর সংগ্রহ বাড়বে। বিগত দিনে কর সংগ্রহে অদক্ষতা ছিল, সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল। এগুলোকে আমরা সংশোধন করে নিয়ে আসছি। আপনারা দেখবেন গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে এ ব্যাপারে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, তার একটা বার্তা গেছে। যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তা পূরণ করতে পারব বলে আশা করি। লক্ষণ দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে। এনবিআর দুই ভাগ হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি, ঋণ বেশি নিতে হবে না। অর্থায়নের বিষয়ে আমরা বিকল্প উপায়ে যাব। সব সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেয়, আর এতে বঞ্চিত হয় বেসরকারি খাত।’

চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা ঠিক থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’ উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ