শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা চালুর উদ্যোগ

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা

মনিরুল ইসলাম : শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সমন্বিতভাবে কাজ করছে। এই উদ্যোগ তারই একটি অংশ। শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় অনুশাসন গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা প্রথমবারের মতো প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এতে করে একদিকে যেমন শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আগ্রহ বাড়বে, অন্যদিকে তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নে শিগগিরই বিস্তারিত কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করা হতে পারে।

  • সর্বশেষ