শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

শাহীন খন্দকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রয়েছে। কোকোর স্মৃতি ধরে রাখতে তাঁর ক্রীড়া ভাবনা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না; তিনি উপলব্ধি করেছিলেন, একটি জাতিকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে অবস্থান তৈরি করেছে, তার ভিত্তি রচনায় কোকোর নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

ফকির মাহবুব আনাম বলেন, “ক্রীড়া, ঐক্য ও তারুণ্য—এই তিনটি শক্তিকে কাজে লাগিয়েই আমরা আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” প্রযুক্তি ও বিজ্ঞানে তরুণদের বিকাশের পাশাপাশি তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আইসিটি ও বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলাধুলাতেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে—এমন তরুণ সমাজ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই দীর্ঘস্থায়ী করতে হবে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও এ উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের প্রযুক্তি, বিজ্ঞান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর মধ্য দিয়েই আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।

মন্ত্রী প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁর জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। কোকোর স্মৃতি ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়