শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১২:৩৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে শনিবার (২২ আগস্ট) কাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্র জানায় রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এলাকাজুড়ে  বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়  গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা  জানিয়ে কিছু সময় নীরবতা পালন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করবেন এবং স্বাক্ষর শেষে প্রাঙ্গণ ত্যাগ করবেন বলে জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন। এর আগে একই দিন দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়