শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’

কলকাতায় আবাসিক হোটেলের আগুনে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে তিনি এ কথা জানান।

ভারতের হাইকমিশনার বলেন, ‘এটা খুব দুঃখের কথা। আর ওখানে যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করব।’

এসময় বাংলাদেশ ভ্রমণ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে, যেন এটাই আমারই দেশ’।

এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। 

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতের সফরের বিষয় নিয়ে কি কথা, এ বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনেকেই বলেছেন ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। উনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়