শিরোনাম
◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত ◈ ঘরে বসেই করুন ই-নামজারি, আবেদন পদ্ধতি ও খরচ জানুন

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

সৈয়দ মো. মোতাহার হোসেন বলেন, আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার কাজ চলছে। এ লক্ষ্যে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস অ্যাক্ট’-এর খসড়া প্রণয়ন করে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে হামলা, ভাঙচুর ও বিদ্রোহের সুযোগে ৫টি কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায় এবং বিপুল অস্ত্র-গোলাবারুদ লুট হয়। শুধু নরসিংদী কারাগার থেকেই পালান ৮২৬ জন। এ পর্যন্ত ১ হাজার ৫৮৭ জন গ্রেপ্তার/আত্মসমর্পণ করলেও ৬৯০ জন এখনো পলাতক, যার মধ্যে ১৬৬ জনের পূর্ণাঙ্গ তথ্য শনাক্ত করা যায়নি।

কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফোনে কথা বলা বা বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আইজি প্রিজনস জানান, কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না। গত এক বছরে ৩ হাজারের বেশি মোবাইল জব্দ করা হয়েছে এবং এ ধরনের অনিয়মে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখা হচ্ছে।

কারাগারের নিরাপত্তা সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট নিরসনে নতুন করে ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়