শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মনিরুল ইসলাম : রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের জন্য পৃথক ও স্বতন্ত্র পে-স্কেল প্রবর্তনের বিষয়ে সরকারের ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

আজ মঙ্গলবার দেওয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, শিক্ষকদের বেতন কাঠামো অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা হবে না; বরং তাদের জন্য আলাদা একটি কাঠামো নির্ধারণের চিন্তা চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকদের আলাদা স্বাতন্ত্রিক পে-স্কেল করা হবে—নট টু কম্পেয়ার উইথ আদারস। সেটা কম হোক বা বেশি হোক, শিক্ষকদের সঙ্গে কারও তুলনা চলে না।” তিনি আরও উল্লেখ করেন, এই পে-স্কেল সচিব কিংবা অন্য কোনো সরকারি পদের সঙ্গে তুলনা করা হবে না, কারণ শিক্ষকদের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি শিক্ষকদের ‘অর্নামেন্টাল’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা জাতি গঠনের মূল কারিগর। সেই বিবেচনায় তাদেরকে আলাদা দৃষ্টিতে দেখা প্রয়োজন এবং তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিক্ষকদের পক্ষ থেকে স্বতন্ত্র পে-স্কেলের দাবি উঠে আসছিল। বর্তমান উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং মেধাবী তরুণদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার পথ আরও সুগম হবে।

তবে এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সক্ষমতা, কাঠামোগত সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সরকারের এই চিন্তা কত দ্রুত বাস্তব রূপ পায় এবং শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা কতটা পূরণ হয়।

  • সর্বশেষ