শিরোনাম
◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, সাক্ষাৎকার ২৯-৩০ আগস্ট

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও বাছাই করতে দুবাইয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ক‌রে এ তথ্য জানান দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধিদল।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমোজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জন বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে হবে এবং কমপক্ষে এসএসসি পাস হতে হবে। চাকরির মেয়াদ নবায়নযোগ্য দুই বছর এবং বয়সসীমা ২৩-৪৯ বছর। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।

এ ছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী, কর্মীদের প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। কোম্পানি আবাসনের ব্যবস্থা করবে। তবে গাড়ি পাওয়ার ৩ মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ বেতন থেকে প্রতি মাসে কর্তন করা হবে। অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, পাসপোর্টের কালার ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্সের কালার ফটোকপি, জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের কালার ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়