শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তিনি সৌদি আরবের আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সৌদি রাষ্ট্রদূত জানান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী। সম্ভাব্য সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বিনিয়োগ ও সহযোগিতার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ