শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন: ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব

হাইকোর্টে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট আবেদন হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের পক্ষ থেকে তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছিল নির্বাচন কমিশনে (ইসি)। 

তাদের মনোনয়নের বিষয়ে আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আজকে মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল। আমরা অলি আহমেদের দুইটা মনোনয়নপত্র পেয়েছিলাম, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা পেয়েছিলাম। অলি আহমেদের মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। কাজেই সেটাই গৃহীত হয়েছে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটা মনোনয়নপত্র, সেটাও যথার্থ পাওয়া গেছে। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড।

তিনিবলেন, আগামী ১৮ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং ২০ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ