শিরোনাম
◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম 

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ আরও কমে গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরপরই উৎপাদন বন্ধ করে ত্রুটির কারণ শনাক্তের কাজ শুরু করা হয়েছে। বর্তমানে প্রকৌশলী ও কারিগরি কর্মীরা ইউনিটটির প্রয়োজনীয় মেরামতকাজ করছেন।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।

বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার তুলনায় বর্তমানে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ইউনিটটি উৎপাদনের বাইরে রয়েছে। ফলে তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে শুধু ৩ নম্বর ইউনিট সচল রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়