শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পৌঁওতা এলাকায় তিনটি রেলওয়ে লিজকৃত পুকুর থেকে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানাপ্রাপ্ত মাছ চাষীরা হলেন- সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন বলেন, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তারা দুই মাছ চাষী তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই পুকুরে জাল নামিয়ে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করা হয়।

এসময় দেলোয়ারের ৩০ হাজার ও ইউসুফের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ