শিরোনাম
◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৪৯ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ অধিবেশন আহ্বানের দাবি: বিদ্যুৎ-জ্বালানি সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি

মনিরুল ইসলাম : দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে বিরোধী দল। এ লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও -এর আমীর ডাঃ শফিকুর রহমান। 

আজ শুক্রবার ১৪ আগস্ট) প্রেরিত ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে এবং লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে, যা সামগ্রিক অর্থনীতিকে চাপে ফেলছে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে, যা জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে।

বিরোধীদলীয় নেতা তার চিঠিতে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ ধরনের সংকটময় পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয়। জাতীয় গুরুত্বপূর্ণ এ সংকট মোকাবিলায় সংসদে কার্যকর আলোচনা এবং দ্রুত সমাধান খোঁজা জরুরি।

এ প্রেক্ষাপটে দেশের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়