শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। মনোনয়ন দাখিলের শেষ দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও অভিজ্ঞতার ভিত্তিতে ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাকে নির্বাচিত করা হবে। মন্ত্রণালয়ে রদবদল ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে সংবিধান অনুযায়ী তাকে মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ ছাড়তে হবে। এই পরিস্থিতিতে তার অধীনে থাকা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হচ্ছে।

মির্জা ফখরুল ইতোমধ্যে দল ও সরকার থেকে পদত্যাগ করেছেন বলা জানা যায়। সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমদকে। দলীয় সূত্রে আরও জানায়,, এই রদবদল পুরো মন্ত্রিসভায় আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়েও নতুন মুখ আসতে পারে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে বিএনপির মহাসচিব পদও শূন্য হবে। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী—এমন আলোচনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়