শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে বিক্রি হবে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর। 

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাবের সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলামের জন্য তালিকাভুক্ত আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড জাতের।  তালিকায় থাকা কুকুরগুলোর বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে। 

নিলামে অংশ নিতে যা লাগবে 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামে অংশ নেওয়ার আগে কুকুরগুলো পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে৷ অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এছাড়া, বিক্রিত মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাকে। 

নিলামে কুকুর কিনলে নির্ধারিত মূল্যের টাকা তিন দিনের মধ্যে পরিশোধ করে কুকুর বুঝে নিতে হবে। এ জন্য র‍্যাবের সদর দপ্তরের উপ-পরিচালকের (অপারেশনস) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলাম ডাকতে হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত নিলাম কার্যক্রম চলবে বলেও জানান বাহিনীটির প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান। 

তবে নিলামে সর্বোচ্চ দরদাতাই যে কুকুরটি পাবেন, এমন নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো দর গ্রহণ কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিন প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয় ৬ লাখ ৩০ হাজার টাকায়। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের 'কোরি' নামে একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ
  • জনপ্রিয়