শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন ◈ ২ ঘন্টার সংক্ষিপ্ত সফরে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী ◈ ক্রীড়া প্রতিমন্ত্রীর অসন্তোষ, কমলাপুর স্টে‌ডিয়া‌মের প্রশাসক বরখাস্ত ◈ বিটিভির ডিজি নিয়োগের প্রজ্ঞাপনে ভুল, আসছে সংশোধিত প্রজ্ঞাপন ◈ খে‌লোয়াড়‌দের ১৪ মাস ধরে বেতন দেয় না বসুন্ধরা কিংস ◈ হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত, ঘোষণা বুধবার ◈ যান্ত্রিক ত্রুটিতে রোমে ৪০ ঘণ্টা আটকা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যা বললেন বিমানের যাত্রীরা ◈ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ ◈ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : খলনায়ক ডন কারাগারে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মনিরুল ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে অতিথি কক্ষে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে নেমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন এবং হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এর আগে দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কার্যক্রমে অংশ নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়